Advertisement

কক্সবাজারে কনসার্ট দিয়ে বিপিএলের কিকঅফ নাইট

স্পোর্টস ডেস্ক
কক্সবাজারের সমুদ্র সৈকতে শুক্রবার সন্ধ্যায় জমকালো
কনসার্টের মধ্যে দিয়ে বিপিএলের কিক অফ নাইট পালিত হবে। গেম অনের পরিচালক অঞ্জন চৌধুরী এই তথ্য জানিয়েছেন।তবে কিক অফ কনসার্টে বিপিএলের থিম সং থাকছে না। কিন্তু কনসার্টের পরিকল্পনায় তেমনটাই ছিল। এ প্রসঙ্গে গেম অনের পরিচালক বলেন, “এখনই যদি সব শেষ করে দেই তাহলে আকর্ষণ থাকে না। কারণ কালকের কনসার্টের পর ক্রিকেটারদের নিলামের আগে আর কোনো প্রোগ্রাম থাকছে না। আমরা বিপিএলের আকর্ষণ ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরো বলেন, “১৬ বা ১৭ জানুয়ারি আমরা ঢাকায় আরেকটি অনুষ্ঠান করে থিম সংটি ওপেন করব বলে সিদ্ধান্ত নিয়েছে।”বাপ্পী লাহিড়ী থিম সংয়ে সুর দিয়েছেন। কিন্তু বিপিএলের থিম সং কে লিখেছেন- এই প্রশ্নের জবাবে অঞ্জন চৌধুরী বলেন,“এটাই তো চমক। এখনই যদি বলে দেই তাহলে চমক থাকল না। অপেক্ষা করুন কয়েক দিনের মধ্যেই থিম সং সম্পর্কে সব তথ্য জানতে পারবেন।”পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই কিক অফ কনসার্ট। সৈকতে সংগীত প্রেমীদের মন ভরাতে গান গাইবেন ৬ জন শিল্পী।কনসার্টে গান গাইবেন ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। কনসার্টের আর্কষণ বাড়াতে বাংলাদেশের জনপ্রিয় জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস মঞ্চে উপস্থিত থাকবেন। এছাড়াও মঞ্চে গাইবেন কণ্ঠশিল্পী নির্বাচিতা, ক্লোজ আপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া, রিঙ্কু  ও ইমরান।

Post a Comment

0 Comments