Advertisement

নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করুন

উখিয়ায় উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় এমপি বদি
শফিউল আলম নূরী
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবদুর রহমান বদি উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় বলেছেন, সকল জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকতাদের দেশ গড়ার প্রত্যয়ে

সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করার আহবান জানান। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকতর্াদের উদ্দেশ্য করে এমপি বদি বলেন, সরকারের বেতনভূক্ত কর্মচারী হিসাবে নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করুন। কোন অনিয়ম-দুনর্ীতির আশ্রয় নিয়ে বিশেষ কোন পরিবারের সাথে আতাঁত করা হলে তা কোন কালেই সহ্য করা হবে না। গত ৫সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী কর্মকতর্া জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবদুর রহমান বদি উপরোক্ত কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ জালাল চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকতর্া শফিউল আলম শাকিব, উপজেলা প্রকৌশলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকতর্ারা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, চেয়ারম্যান গফুর উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোছাইন খান, আওয়ামীলীগ নেতা ইসকান্দর সওদাগর, নুরুল হুদা, অধ্যক্ষ মিলন বড়ুয়া, কৃষকলীগ সভাপতি আক্তার উদ্দিন টুনু, আবদুল গফুর মেম্বার, সালাহ উদ্দিন মেম্বার প্রমুখ। পরে বেলা ১২ টায় এমপি আবদুর রহমান বদি উপজেলার সকল কর্মরত এনজিও প্রতিনিধি ও সরকারী কর্মকতর্াদের সাথে এক আলোচনা সভায় যোগদান করেন। এ সময় এমপি বদি এনজিও কর্মকতর্াদের উদ্দেশ্যে বলেন, সরকারী নীতিমালা অনুযায়ী এলাকায় জনস্বার্থে গণমানুষের কল্যাণে কাজ করুন। কোন বির্তকিত এনজিও আমার এলাকায় কাজ করতে পারবে না। এনজিও কর্মকতর্াদেরকে সরকারী কর্মকতর্াদের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার আহবান জানান। এমপি বদি রাজনৈতিক প্রতিপক্ষ শাহ জাহান চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন আপনার তো চোখ নেই? উন্নয়ন দেখবেন কিভাবে। আমার শাসন আমলে উখিয়া টেনাফের মানুষ রাহু মুক্ত হয়েছেন। কোন সরকারী কর্মকতর্াদের কর্মকান্ডের উপর হস্তক্ষেপ করা হয়নি। দেশের মানুষ মামলাবাজ ও মৃতু্যপুরীর দৈত্যের কালো থাবা মুক্ত হওয়ায় বর্তমানে শান্তির জনপদে পরিণত হয়েছে। যা নিয়ে প্রতিপক্ষ শাহ জাহান চৌধুরী ঈষর্ান্বিত হয়ে আমার কুৎসা রটনা করে বেড়াচ্ছে। এমপি বদি ৩ বছরের কি পরিমান এলাকায় রাস্তা ঘাট করা হয়েছে, স্কুল কলেজ মাদ্রসায় সরকারী অনুদান ছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে ১শ কোটি টাকা নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ব্যয় করা হয়েছে দাবী করে এমপি বদি শাহ জাহান চৌধুরীর ছোট ভাই শাহ জালাল চৌধুরী কাছ থেকে সকল তথ্য সংগ্রহ করে পড়ে দেখার আহবান জানান। এমনকি ৩ বছরে উখিয়া-টেকনাফে কতজন লোককে চাকুরী দেওয়া হয়েছে তার তালিকাও শাহ জালাল চৌধুরীর কাছ থেকে সংগ্রহ করার অনুরোধ জানান। ৪০ বছরের শাহ জাহান চৌধুরীর শাসন আমল বা কর্মকান্ডকে ৩ বছরে হার মানিয়েছে এমপি বদি। সভা শেষে দুপুর ১ টায় এমপি বদি উখিয়া নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্থানীয় যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে এক সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইসকান্দর সওদাগর, নুরুল হুদা, অধ্যক্ষ মিলন বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসহাক, সালাহ উদ্দিন মেম্বার, জেলা ছাত্রলীগের সভাপতি আলি আহমদ, আজিজুর রহমান মামুন, মাসুদ আমিন শাকিল, নুরুল হক, জাফর আলম সম্রাট, ফয়সাল মোহাম্মদ ইউছুপ, এমপি বদির সফর সঙ্গী নজরুল ইসলাম (মামা), চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবির আহাদ প্রমুখ।

Post a Comment

0 Comments