Advertisement

জীবনের বাকী সময়টুকু মানব কল্যাণে নিবেদন করতে চাই

উখিয়ার দরগাহ বিলে মতবিনিময়কালে- রাজা শাহ আলম চৌধূরী
প্রেস বিজ্ঞপ্তি
উখিয়ার পূর্বাঞ্চল খ্যাত রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও কক্সবাজারের

সুনাম ধন্য হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নেতা শাহ আলম চৌধূরী প্রকাশ রাজা শাহ আলম মতবিনিময় সভায় মিলিত হয়। এর পূর্বে তিনি স্থানীয় দরগাহ বিল দোকানের মোড়া মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসলি্লদের সাথে কৌশল বিনিময় করেন। তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। সৃজনশীল ও মানবিক কর্মযজ্ঞের মধ্য দিয়ে ইহকাল ও পরকালের শান্তি লাভ করা যায়। কোন ব্যক্তির ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব না দিয়ে এলাকার সামগ্রিক গরীব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল উদ্দেশ্য। পশ্চাৎপদ সীমান্তবর্তী উখিয়া-টেকনাফ দু'উপজেলাকে দেশের মডেল জনপদ ও জনগোষ্ঠীতে পরিণত করার স্বপ্ন আমি লালন করছি। আমি ব্যক্তিগত রাজনীতি করি না। দলীয় নীতি আদর্শকে সমুন্নত রেখে সাধারণ জনগণের জন্যই আমার রাজনীতি। জুমার নামাজে আগত মুসলি্লরা উক্ত অতিথিকে সাদরে বরণ করে তাঁর জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করেন। মতবিনিময়কালে সাথে ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী চান মেম্বার, আওয়ামীলীগ নেতা আলী মেম্বার, জেলা জাপা নেতা বিশিষ্ট আইনজীবি এডভোকেট বদিউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী বাবুল, গিয়াস উদ্দিন চৌধুরী, আলী আহমদ ফকির, আব্দুল আলম ফকির, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার শামশুল আলম ভূলু, পেশাজীবি সংগঠক বদিউর রহমান, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ও উখিয়া রিপোটার্স ইউনিটির নির্বাহী সদস্য এডভোকেট এটিএম রশিদ, মেম্বার প্রার্থী ইকবাল, যুবলীগ নেতা শাহ জাহান মুন্সি, জালিয়া পালং ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল আলম, যুব নেতা মোঃ আলম প্রমূখ। এলাকাবাসী জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদককে কাছে পেয়ে তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরেন। এ সময় তিনি মসজিদের অবকাঠামোগত উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদানের ঘোষনা করেন।

Post a Comment

0 Comments