টেকনাফ প্রতিনিধি
সোয়া কোটি টাকার হেরোইনসহ এক পাচারকারীকে আটক করেছে টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সুত্রে জানা যায়, গতকাল ১৫ জানুয়ারী সকালে ঢাকা থেকে টেকনাফমূখী (ঢাকা মেট্টো-ভ-১৪-৬২৪৯) শ্যামলী নামক যাত্রীবাহী বাসটি হোয়াইক্যং চেকপোষ্টে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে ৪২
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মেজর জাহিদ হাসানের নেতৃত্বে জওয়ানরা তল্লাশী চালিয়ে সোয়া কোটি টাকার মুল্যের ১ কেজি ৪'শ ৮০ গ্রাম হেরোইনসহ আনোয়ার হোসেন (২২) নামে ১ পাচারকারীকে আটক করে। সে ঢাকার যাত্রাবাড়িস্থ ১৩/১ সায়েদাবাদ এলাকার মনির হোসেনের পুত্র বলে জানা যায়। এ ব্যাপারে টেকনাফ থানায় বিজিবি মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

0 Comments