মাদারীপুরের শিবচরে ২ মাথা ও ৭ পা বিশিষ্ট আজব একটি বাছুর প্রসব করেছে একটি গাভী। চিকিৎসকরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে বাছুরটিকে প্রসব করে বাঁচাতে না পারলেও গাভীটি
সুস্থ আছে। জম্মের পর পরই বাছুরটি মারা গেলেও আজব এ প্রানীটিকে দেখতে আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে। এলাকাবাসি জানায়, গত শুক্রবার রাতে শিবচরের দ্বিতীয়খ ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের প্রাক্তন ইউপি সদস্য জাহাঙ্গীর মাদবরের ফিজ্রিয়ান জাতের একটি গাভীর প্রসব যন্ত্রনা ওঠে। তাৎৰনিকভাবে বিষয়টি উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে জানালে অভিজ্ঞ চিকিৎসকরা ওই বাড়িতে ছুটে যান। দপ্তরটির কর্মকর্তারা দীর্ঘ সময় চেষ্টা করে বুঝতে পারে এটি সাধারণ বাছুর নয়। এরপর প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সরোয়ার হোসেন নেতৃত্বে ইউএলএ (অবঃ) নির্মল কুমার সরকার, ভিএফএ ফজলুল করিম, কমপাউন্ডার আবদুল হাইসহ অভিজ্ঞ একটি টিম সিজারের মাধ্যমে দুপুরে বাছুরটি প্রসব করাতে সমথর্্য হয়। বাছুরটি জন্মের সঙ্গে সঙ্গে মারা যায়। তবে গাভীটি সুস্থ রয়েছে। ২ মাথা ও ৭ পা বিশিষ্ট বাছুরের খবর ছড়িয়ে পড়তেই বাড়িটিতে হাজার হাজার মানুষ ভীড় জমায়।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সরোয়ার হোসেন বলেন, জম্মগত ক্রটির কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে । বাছুরটি না বাঁচলেও ফ্রিজিয়ান জাতের গাভীটি সুস্থ রয়েছে।

0 Comments