Advertisement

চকরিয়া কাকারার ঘোড়দৌড় মেলায় ৫০ হাজার টাকা ছিনতাই

এম. রায়হান চৌধুরী
চকরিয়ার কাকারার অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা এলাকায় ছিনতাইকারীরা এক ব্যক্তিকে রক্তাক্ত জখম পূর্বক নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল ১০ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত উপজেলার লক্ষ্যারচর

ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার কবির আহমদের পুত্র হেলাল উদ্দিন তার ব্যবসায়িক ৫০ হাজার টাকা নিয়ে কাকারার ঘোড়দৌড় মেলায় যাওয়ার পথে মেলা এলাকায় পৌঁছলে হঠাৎ একদল ছিনতাইকারী দল তার হাঁটার গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে তার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ গলায় থাকা স্বর্ণের চেইন, একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের হামলায় হেলাল উদ্দিনের কাঁচা দাঁত পড়ে যায়। স্থানীয়রা আহত হেলাল উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার দাঁতের অবস্থা আশংকাজনক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় হেলাল উদ্দিন ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় মাইজ কাকারা এলাকার জাফর আলমের পুত্র আনিস নামে এক যুবককে চিনতে পেরেছে বলে এ প্রতিবেদককে জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ভূক্তভোগী সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments