Advertisement

হ্নীলা ইউনিয়ন যুবলীগের সম্মেলনে বক্তারা : আ'লীগ বিদ্বেষীদের ষড়যন্ত্র প্রতিহত করম্নন

জিয়াউর রহমান জিয়া /আমিনুল ইসলাম
বাংলাদেশ আওয়ামী যুবলীগ হ্নীলা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেছেন বর্তমান মহাজোট সরকারের বিরুদ্ধে দেশের ভিতরে ও বাহিরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্র

মোকাবেলায় যুবলীগের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জানা যায়- ২৭ জানুয়ারী বিকাল বিকাল ৪টায় হ্নীলা বাস ষ্টেশন চত্বরে হ্নীলা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১ম অধিবেশন শুরু হয়। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন। পবিত্র কুরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক দিদারুল আলম। যুবলীগ নেতা নুর মোহাম্মদ মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিক মিয়া, ভাইস চেয়ারম্যান এইচ,এম, ইউনুচ বাঙ্গালী। বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সিরাজুল ইসলাম সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর একরামুল হক, সাধারণ সম্পাদক নুর হোসেন, সহ-সভাপতি সেলিম সিকদার, সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, উপজেলা যুবলীগ নেতা হোছাইন আহমদ মেম্বার, মাষ্টার হেলাল উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলুল কবির প্রমুখ। এরপর দ্বিতীয় অধিবেশন বাদে মাগরিব হ্নীলা হাই স্কুল মিলনায়তনে এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল

Post a Comment

0 Comments