আমিনুল ইসলাম
টেকনাফ ৪২ বিজিবির বিভিন্ন বিওপি ক্যাম্প অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও চোরাই পণ্য জব্দ করেছে। এসবে জড়িত থাকায় হাতেনাতে দু'জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্রে জানা যায়_ ৩ ডিসেম্বর ভোররাত হতে টেকনাফ ৪২ বিজিবির দমদমিয়া বিওপির জওয়ানরা জাদীমুরা এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে জ্বালানী তেল,
পিয়াজ, রসুন ও চনাচুর জব্ধ করে। যার মূল্য প্রায় ৪৯ হাজার টাকা। অপরদিকে হোয়াইক্যং বিজিবির জওয়ানরা নাফনদীতে অভিযান চালিয়ে ২ মণ মাছ, পান সহ একটি নৌকা জব্দ করে। এছাড়া সকাল ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস চট্টমেট্টো-জ-১১-১৪২৩ এ তল্লাশী চালিয়ে ৫শ পিচ ইয়াবাসহ টেকনাফ দক্ষিণ জালিয়া পাড়ার বুদুরুজ মিয়ার পুত্র ফজল করিম কে আটক করে। ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী মাইক্রোবাস চট্টমেট্টো-ট-১১-৪৩৫৯ এ তল্লাশী চালিয়ে ২ কেজি ৩শ গ্রাম গাঁজা সহ উত্তর দমদমিয়ার আব্দুর রহিম ফকির মাজারের খাদেম মৃত এজাহার মিয়ার পুত্র মুহাম্মদ আবুল কাশেম ফকিরকে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

0 Comments