Advertisement

মহেশখালীর সেকান্দর হত্যা মামলার আসামীর বিদেশ পলায়ন!

এম, রায়হান চৌধুরী
কক্সবাজারের উপকুলীয় ক্রাইমজোন মহেশখালীতে সমপ্রতি সংগঠিত বহুল আলোচিত জমির বিরোধকে কেন্দ্র করে সেকান্দর হত্যা মামলার অন্যতম আসামী চকরিয়া হয়ে সৌদিয়ায় পাড়ি জমিয়েছে। গত

কয়েকদিন পুর্বে সকল প্রস্ততি সম্পন্ন করে চকরিয়অ হয়েরেই সে পালিয়েছে। সুত্রমতে, ওই আসামী গত ২৫জানুয়ারী রাত ১১টার ফ্লাইটে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মামলাভূক্ত ওই আসামী পালিয়েছে। বিশ্বস্থ সুত্র এ খবর নিশ্চিত করেছে। আসামীর নাম জসিম উদ্দিন (২৮)। সে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের মোহনভিলা এলাকার নজির আহমদের পুত্র। অভিযোগে জানা যায়, দ্বীপ উপজেলা মহেশখালীর কালামারছড়া নয়াপাড়ার বদরুদ্দিনের পুত্র চাঞ্চল্যকর সেকান্দর হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই মোঃ ফরিদুল আলম বাদী হয়ে মহেশখালী থানায় জসিম উদ্দিন সহ ২০ ব্যাক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার নং-০৫ -০৬/০৭/২০১১ইং। এ মামলায় প্রধান আসামী দলিলুর রহমান সহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ আসামীকে পুলিশ গ্রেফতার করলেও উল্লেখযোগ্য জসিম উদ্দিন সহ অপরাপর আসামীরা এখনো পুলিশী ধরাছোয়ার বাইরে রয়েছে বলে সূত্রে প্রকাশ। এদিকে সেকান্দর হত্যা মামলার অন্যতম আসামী জসিম উদ্দিন পুলিশী গ্রেফতার এড়িয়ে সু-কৌশলেই বিদেশ (সৌদিয়ায়) পাড়ি জমানোর ব্যাপারে বাদী নিশ্চিত করে জানিয়েছেন। নিহতের পরিবার চট্টগ্রাম বিমান বন্দরে নিয়োজিত আইন শৃংখলা রক্ষা বাহিনী সু-নজরদারীর ভূমিকা পালন না করায় হত্যা মামলার এ আসামী বিমান বন্দর কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বলেও বাদী পরিবার দাবী করেছেন। বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবারের লোকজন।

Post a Comment

0 Comments