এস মোহাম্মদ হোসেন
চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় দিনব্যাপী কৌশলে অভিযান চালিয়ে সিএনজি ছিনতাই মামলার পলাতক আসামী ছিনতাইকারী সেন্ডিকেটের গডফাদারকে আটক করেছে রামু থানা পুলিশ। ২৮
জানুয়ারী চট্টগ্রাম জেলার পটিয়া থানা সংলগ্ন এলাকা থেকে তাকে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেন রামু থানার পি.এস.আই মিজানুর রহমান। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২২ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে ৩ জন ছিনতাইকারী যাত্রীবেশে ৭ শ টাকায় সিএনজি ভাড়া নিয়ে চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় চালকের গলায় লোহার তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করার চেষ্টা চালালে চালক একপর্যায়ে আত্মচিৎকার করলে রশিদ নগর হামির পাড়া এলাকায় অবস্থানরত স্থানীয় জনতা এগিয়ে আসলে ওই ৩ ছিনতাইকারীর মধ্যে ১ জন পালিয়ে যায়। স্থানীয় জনগণ অপর ২ জনকে আটক করে। তাৎক্ষনিক রামু থানার পি.এস.আই মিজান ঘটনাস্থলে এসে চট্টগ্রামে পটিয়ার গোবিন্দরখিল এলাকার আবুল কালামের পুত্র মোঃ আবু তৈয়ব (২০) ও আব্দুর শুক্কুরের পুত্র মোঃ সুমন কে গ্রেফতার করে এবং চালকসগহ সিএনজিটি উদ্ধার করে রামু থানায় নিয়ে আসেন। আটক ছিনতাইকারীরা পুলিশের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ছিনতাইকারী গডফাদারের সঠিক নাম ঠিকানা না বলে মিথ্যা তথ্য দেয়। পরে বিজ্ঞ আদালতের নির্দেশে আটক ২ ছিনতাইকারীকে ১ দিনের পুুলিশী রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি মতে পালিয়ে যাওয়া ছিনকারী গডফাদার আবুল হাসেমের পুত্র আকবর হোসেন ওরফে আলী আকবরকে গোপন অভিযান পরিচালনার মাধ্যমে পটিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাঁও এলাকায়। পুলিশী রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। আটক আকবর হোসেন পটিয়ায় ফলমূলের ব্যবসার আঁড়ালে বিশাল ছিনতাইকারী সেন্ডিকেট গড়ে তুলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে। রামু থানার পি.এস.আই মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী আকবর হোসেন বিভিন্ন ছদ্ম নাম ব্যবহার করে ছিনতাই করে আসছে। তিনি আরও জানান, আকবর হোসেনর নেতৃত্বেই ওইদিন সিএনজি করা হয়েছিল। ঘটনাস্থল থেকে সে কৌশলে পালিয়ে যায়। আকবর হোসেনকে একই মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

0 Comments