Advertisement

বড়তাকিয়া মটরসের বডি বিল্ডার্স শো-রম্নম ও মেলার উদ্বোধন

শিরিন জান্নাত
একটি মনের মত গাড়ি শুধু সৌখিন জীবন নয়, সব মানুষের মৌলিক চাহিদার পূরণ। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বড় তাকিয়া মটরস্ আজ দেশে সেরা গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার চায় গণমানুষের উপকারি ব্যবসা বাণিজ্য প্রসারিত হোক। তাই আশা করা যাচ্ছে বড় তাকিয়া মটরস্ এর বডি বিল্ডার্স শোরম্নম কক্সবাজারে গ্রাহক চাহিদা পূরণে সৰম হবে।

 কথাগুলো বলেছেন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ সদস্য জননেতা মোসত্দাক আহমদ চৌধুরী। গতকাল বিকালে তিনি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বড় তাকিয়া এর বডি বিল্ডার্স শোরম্নম ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোঃ মনিরম্নল ইসলাম ইউছুপের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরম্নল আলম চৌধুরী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান চৌধুরী, দৈনিক কক্সবাজারবাণীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোসত্দফা খান এবং মহিলা আওয়ামীলীগ নেত্রী খোরশেদ আরা করিম। উলেস্নখ্য, গতকাল থেকে শুরম্ন হওয়া এই মেলা চলবে ৪ দিন। আগামি ১৮ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চ্যানেল আই সেরা কণ্ঠে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Post a Comment

0 Comments