Advertisement

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত

গতকাল (রবিবার) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে 'জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১২' উদযাপিত হয়েছে। সরকারী ঘোষণার আলোকে সকাল ১০.০০টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রাত্যহিক সমাবেশে জাতীয়
পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। এসএমসি ও পিটিএ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণে নানান ধরণের ফেস্টুন, ব্যানার ও জাতীয় পতাকা শোভিত এক বর্ণাঢ্য র্যালী এলাকা প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ শতভাগ ভর্তি নিশ্চিত করণঃ, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মান উন্নয়নে নিজেদের প্রত্যয় ব্যক্ত করেন। পিটিএ কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসএমসির সভাপতি মারুফুল হক, প্রধান শিক্ষক বেদারুল ইসলাম, ইউপি সদস্য জাফর আলম, এসএমসি'র সহ-সভাপতি নুরুল আলম, সাংবাদিক রুহুল কাদের, আনছার উল্লাহ, কবির আহমদ, মো: শরীফ, বিদ্যালয়েল শিক্ষকদের মধ্যে মো: ইয়াছিন, হারাধন দে, মো: ইসমাইল, কাজল বরণ শর্মা, শিক্ষাথর্ীদের মধ্যে এবাদুল্লাহ এবং সালসাবিল হক।
সভা শেষে বিদ্যালয়ের শিক্ষাথর্ীদের পরিবেশনায় এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Post a Comment

0 Comments