চকরিয়া প্রতিনিধি
চকরিয়া হারবাংস্থ ইনানী রিসোর্টের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫জানুয়ারী) রাত ৮টার দিকে হোটেল ইনানী মিলনায়তনে বিশাল কেক কেটে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিসোর্টের মহা ব্যাবস্থাপক রফিকুল আহসান বুলবুল। উৎসব
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মহা ব্যাবস্থাপক রফিকুল আহসান বুলবুল বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আসা দেশী-বিদেশী পর্যটকদের সুবিধার্থে ২০০৭সালের এই দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ অভিজাত হোটেল ও রেস্টুরেন্ট "ইনানী রিসোর্ট" প্রতিষ্ঠিত হয়। হাটি হাটি পা-পা করে অনেক চড়াই উৎরাই পেরিয়ে পর্যটক যাত্রীদের সেবা প্রদানের মধ্যদিয়ে ইনানী রিসোর্ট আজ ৫ম বছরে পদার্পণ করেছে। তিনি আগামীতে ভ্রমণ পিপাসু পর্যটক যাত্রীদের যাত্রা বিরতিকালে পর্যাপ্ত সেবার মান নিশ্চয়তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার সমন্বিত সহযোগীতা কামনা করেন। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিপুল সংখ্যক পর্যটক যাত্রীও উপস্থিত ছিলেন।

0 Comments