Advertisement

আদালত অঙ্গনে মহিলার পা ভেঙ্গে দিয়েছে দারোয়ান

স্টাফ রিপোর্টার
নিজের চাহিদামত কাজ না করায় এক এতিম মহিলাকে পিটিয়ে দু'পা ভেঙ্গে দিয়েছে জনৈক এক দারোয়ান। গুরম্নত্বর আহতাবস্থায় উক্ত মহিলাকে সদর হাসপাতালে ভর্তি করলেও হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের অবহেলার কারনে তাকে চিকিৎসা না করেই হাসপাতালের বাইরে বের করে দেয়া হয়। পরে নারী ও শিশু সুরৰা নেটওয়র্াকের সহযোগিতায় অসহায় উক্ত মহিলাকে পুনরায় চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়।

 জানা যায়, ২০ জানুয়ারী রাত ১২ টার দিকে শহরের বাহারছড়া এলাকার দিল মোহাম্মদের মেয়ে রোকেয়া (৩০) কে খারাপ কাজে বাধ্য করে কোট বিল্ডির্ং এলাকার আনোয়ার নামের এক দারোয়ান। এতে রোকেয়া রাজি না হওয়ায় কাঠ দিয়ে পিটিয়ে রোকেয়ার দু'পা ভেঙ্গে সেখানে ফেলে পালিয়ে যায় আনোয়ার। পরবতর্ীতে রোকেয়ার চিৎকারে পাশ্ববতর্ীরা এগিয়ে এসে সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু রোকেয়ার কাছে কোন ধরনের টাকা না থাকায় একটি মাত্র স্যালাইন দেয়ার পর তাকে হাসপাতালে বাইরে বের দেয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ২১ জানুয়ারী সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান নারী ও শিশু সুরৰা নেটওয়র্াকের আহবায়ক আবু মোর্শেদ চৌধুরী, সদস্য সচিব এডভোকেট আব্দু শুক্কুর, দিদারম্নল কামাল, মোহাম্মদ আলমসহ একদল প্রতিনিধি। এদের হসত্দৰেপের পুনরায় রোকেয়াকে মহিলা ওয়ার্ডে ভর্তি করতে বাধ্য হয় হাসপাতালে দায়িত্বরত ডাক্তার।
এদিকে ঘটনার সতত্য স্বীকার করে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরম্নল আলম তালুকদার বলেন, অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments