আবদুর রহিম সেলিম
উখিয়ায় প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে স্বামীর ঘর থেকে পালিয়ে এসে পিতার বাড়ীতে আশ্রয় নিয়েছে এক গৃহবধু। মেয়েকে লুকিয়ে রেখে অপহরণ করেছে বলে গুজব রটাচ্ছে শশুড় পক্ষের লোকজন। এমনকি স্বামীর ঘরে তিনটি শিশু ছেলে-মেয়ে রেখে আসার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী গ্রামের নাজির হোসেনের পুত্র মোঃ আব্দুল্লাহর সাথে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মোহসিন প্রকাশ মছন মিস্ত্রির মেয়ে হাসিনা আক্তারের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক ২০০৩ সালে বিবাহ হয়। বিয়ের ৩/৪ মাস দাম্পত্য জীবন সুখের কাটে। দাম্পত্য জীবনের ৮ বছরের মাথায় তাদের ঘরে ৩ সন্তান জন্ম নেয়। এরই মধ্যে হাসিনা আক্তারের পিতা মছন মিস্ত্রী জামাই আব্দুল্লাহর কাছ থেকে একাধিকবার টাকা পয়সা ধার নিয়ে আত্নসাৎ করে। তার শশুর পক্ষের লোকজন লোভী প্রকৃতির হওয়ায় প্রায় সময় জামাই আব্দুল্লাকে টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করত। এদিকে আব্দুল্লাহ স্বচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তার ব্যবসা বানিজ্য ও জমি-জিরাত রয়েছে। আব্দুল্লাহর এসব সম্পত্তি ও টাকা পয়সার উপর লোভ পড়ে শশুর মছন মিস্ত্রির। এরই জের ধরে শশুড় মছন মিস্ত্রীর কন্যা হাসিনা আক্তার স্বামীর ঘর থেকে পিতার কথা মত গত ১৭ জানুয়ারী সন্ধ্যা ৬টায় নগদ ১লক্ষ ১০ হাজার ও ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান কাপড়-ছোপড় সহ প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল নিয়ে বাড়ীতে ৩ শিশু সন্তানকে রেখে গোপনে পালিয়ে এসে পিতার বাড়ীতে আশ্রয় নিয়েছে। এদিকে আব্দুল্লাহ তার বাড়ীতে গিয়ে স্ত্রী হাসিনা আক্তারকে না পেয়ে খোঁজা-খুজি করতে থাকে। আব্দুল্লাহর স্ত্রী হাসিনা আক্তার পিতার বাড়ীতে আসার সময় তার খালাত বোনের জামাই নুরুর সাথে ঘুমধুম পিতা বাড়ীতে উঠে বলে এলাকার গফুর, আবছার, নাজির হোসেন জানান। কিন্তু সু-চতুর লোভী শশুর মছন মিস্ত্রী মেয়েকে লুকিয়ে রেখে জামাই আব্দুল্লাহ অপহরণ করেছে মর্মে উল্টো তাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। এছাড়া আব্দুল্লাহ তার ৩টি সন্তান চরম হতাশায় দিনাতিপাত করছে। তাকে শশুড় পক্ষের লোকজন নানা ভাবে হুমকি ধমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আব্দুল্লাহ বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

0 Comments