Advertisement

ঈদগাঁতে ভেজাল চনাচুর কারখানায় অভিযান মালিক লাপাত্তা


সেলিম উদ্দীন 
ঈদগাঁও বাজারের ভেজাল ও নকল চনাচুর কারখানায় অবশেষে পুলিশ অভিযান চালিয়েছে। ৩০ ডিসেম্বর বিকেলে বাঁশঘাটাস্থ কারখানায় এ অভিযান চালায় তদনত্দ কেন্দ্র পুলিশ। অভিযানের সময় পুলিশ কারখানার মালিকের নিকট বৈধ কাগজপত্র তলব করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পরে কারখানা থেকে ভেজাল চনাচুরের বেশ কয়েকটি প্যাকেট জব্দ করেন। পুলিশ ভেজাল ও নিম্নমানের চনাচুর তৈরির উপকরণ দেখে বিস্মিত হন। খবর পেয়ে কারখানা ঘরের কেয়ারটেকার ও ইসলামাবাদ মেলা কোম্পানীর পুত্র বহু অপকর্মের হোতা লুৎফুর রহমান লুতু গা ঢাকা দেন। উল্লেখ্য গত কয়েকদিন আগে স্থানীয় পত্রিকায় উক্ত কারখানার ভেজাল চনাচুরের বিরুদ্ধে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে পুলিশের টনক নড়ে।

Post a Comment

0 Comments