Advertisement

শহরে নালা ভরাট করে দেয়াল

কুতুব উদ্দিন
কক্সবাজার পৌরসভার বিভিন্ন ড্রেনের পানি নিস্কাশনের অন্যতম প্রধান পথ শহরের পেশকার পাড়াস্থ নালাটি ঘর নির্মাণের জন্য দেয়াল তৈরি করে ভরাট করা হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসি আপত্তি জানালেও কোন প্রকার সাড়া মেলেনি নির্মাণকারী পরিবার থেকে।

 গত কয়েক বছর ধরে কক্সবাজার পৌরসভার অন্যতম প্রধান সমস্যা ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থা। এ সমস্যা থেকে উত্তরণের জন্য বিভিন্ন মহল পৌর কতর্ৃপৰের নিকট আবেদন করলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে বলে জানান বিভিন্ন সচেতন ব্যক্তি। পৌরসভা অনেক টাকা ব্যয়ে শহরের পানি নিস্কাশনের জন্য সুইচ গেইট নির্মাণ করে। অন্যান্য সকল ব্যবস্থা ঠিক থাকলেও ভূমিগ্রাসীদের আগ্রাসনের কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে সরকারি জমির নালা নর্দমা গুলো।
গতকাল জরেজমিনে গিয়ে দেখা যায়, ফজল আহমদের পুত্র ছালেহ আহমদ (৩৫), পেশকার পাড়াস্থ ১ গন্ডা জমিতে বসবাস করলেও বর্তমানে সরকারি জমি দখল করে ৩ গন্ডা জমি নিজ আয়ত্বে রাখে। তারই প্রেৰিতে সীমানা প্রাচীর দেয়ার নাম করে পৌরসভার নালার উপর দেয়াল তৈরি করে। এলাকাবাসি জানান, এ ব্যাপারে তাকে বাধা দিলে সে বলে আমি পৌরসভার অনুমতি নিয়েছি। গতকাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশের সাথে কথা বললে তিনি বলেন, আমি পৌরসভার নালার উপর দেয়াল করার অনুমতি দেয়নি। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বরে জানান। এ অবস্থায় প্রশাসনের তড়িৎ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান এলাকাবাসি।

Post a Comment

0 Comments