Advertisement

দুবাই প্রবাসীকে বিষাক্ত মিষ্টি খাইয়ে টাকা নিয়ে পালিয়ে আসার অভিযোগ : থানায় মামলা

জহিরুল ইসলাম ,চকরিয়া :
চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়নের বুড়ির পাড়া গ্রামের মৃত আহমদ হোসেনের পুত্র দুবাই প্রবাসী রুকুন উদ্দিন প্রকাশ শাহনেওয়াজকে দুবাইতে তার নিজ দোকানে বিষাক্ত মিষ্টি খাওয়াইয়ে ২ প্রতারক মিলে ২০লাখ ৫০হাজার টাকা লুট করে নিয়ে আসার অভিযোগে প্রবাসী রুকুন উদ্দিনের ভাই আবু হানিফ ওই ২ প্রতারকসহ ৩ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় গত ১৯ ডিসেম্বর একটি লিখিত এজাহার দিয়েছেন। অভিযুক্তরা হল একই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আহমদ কবিরের পুত্র আনোয়ার হোসেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মোহাব্বতপুর গ্রামের মৃত তোফায়েল আহমদের পুত্র মনিরুজ্জামান ও চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত আবদু চোবাহানের পুত্র আহমদ কবির। 
আবু হানিফ থানায় দেয়া লিখিত অভিযোগে দাবী করেছেন, ১ ও ২ নং আসামী আনোয়ার হোসেন ও মনিরুজ্জমান তার ভাইয়ের দোকানে চাকুরীর জন্য কাকুতি মিনতি করলে দুবাইস্থ নুর আল কমার এ্যাস্কুলেসিভ জোন এরিয়ায় দোকানে তাদের চাকুরী দেয় এবং ওই দু কর্মচারীকে দোকানের বিভিন্ন মালামাল দুবাইস্থ বিভিন্ন শহরের দোকানদারকে পৌছায়ে দেয়ার দায়িত্ব দেয়। গত ১০ ডিসেম্বর প্রতারক আনোয়ার হোসেন ও মনিরুজ্জামান রুকন উদ্দিন প্রকাশ শাহনেওয়াজকে বিষাক্ত মিষ্টি খাওয়ায়ে ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এ ব্যাপারে রুকন উদ্দিনের ভাই আবু হানিফ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। বর্তমানে ওই ২ প্রতারকের কাছ থেকে লুট করে নিয়ে আসা টাকা ফেরত চাইলে দুবাই প্রবাসী রুকন উদ্দিনের ভাই মামলার বাদী আবু হানিফকে তারা প্রাণে হত্যা করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী আবু হানিফ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানার এএসআই আবদুল মোতালেবকে দায়িত্ব দিয়েছেন।

Post a Comment

0 Comments