Advertisement

হামিদুর রহমান আজাদ এমপিসহ ৭ জামায়াত নেতাকর্মী কারাগারে


ঢাকা, ১১ ডিসেম্বর: হামিদুর রহমান আজাদ এমপিসহ সাত জামায়াত নেতাকে রোববার কারাগারে পাঠানো হয়েছে। জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করার পর তাদেরকে জেল-জাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
বাকি ছয় জামায়াত নেতা হলেন অধ্যাপক এ.কে.এম নাজির আহমেদ, রফিউদ্দিন, এটিএম মাসুদ, রফিকুন্নবী, আবদুল মান্নান এবং আব্দুর রহমান মুসা।
আদালত সূত্রে জানা গেছে, পুলিশের কর্তব্য কাজে বাধা দান ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দু’টি মামলায় আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করেন।
রোববার জামায়াতের এই সাত নেতা উচ্চাদালতের নির্দেশে রমনা ও পল্টন থানার পৃথক দু’টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চান। ঢাকার রমনা থানার মামলায় সংশ্লিষ্ট মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ও পল্টন থানার মামলায় সংশ্লিষ্ট ম্যাজিষ্ট্রেট কেশব রায় চৌধুরী শুনানি শেষে তাদের জামিন না দিয়ে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা বলেন, পল্টন ও রমনা থানার পৃথক দু’টি মামলায় আসামিদেরকে উচ্চ আদালত ছয় সপ্তাহের জন্য জামিন দেন। ৩০ নভেম্বর সিএমএম আদালত থেকে জামিন পাবার  পর থেকে আসামিরা নিয়মিত হাজিরা দিয়ে আসছেন। তারা জামিনের কোনো শর্ত ভাঙেননি। ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান।রোববার রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।  আদালত তাৎক্ষণিকভাবে আদেশ না দিয়ে বলেন, পরে আদেশ দেয়া হবে। কিন্তু দীর্ঘ দেড় ঘণ্টা পর আসামিদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Post a Comment

0 Comments