শহীদ বুদ্ধিজীবী হত্যাকারী রাজাকারদের বিচার বন্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে
প্রেস বিজ্ঞপ্তি:
একাত্তরের রাজাকার, আল-বদর, আল-সাম্্স কর্তৃক দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের হত্যাকান্ডের বিচারসহ মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিচার করতে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণ সভায় বক্তারা একথা বলেন।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্্যাপন পরিষদ-২০১১ উদ্যোগে গতকাল সন্ধ্যায় কক্সবাজার শহীদ মিনারে বিজয় মেলার চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসাইন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম রব্বান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, আওয়ামী লীগ নেতা এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, গবেষক বিশ্বজিত সেন বাঞ্চু, এডভোকেট রনজিত দাশ, আবু হেনা মোস্তফা কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহের, বিজয় মেলার কো-চেয়ারম্যান কামরুল হাসান, এডভোকেট তাপস রক্ষিত, এডভোকেট অরূপ বড়–য়া তপু, জাতীয় পার্টির নেতা মুফিজুর রহমান, এডভোকেট মোহাম্মদ তারেক, বিজয় মেলার যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোছাইন মাসু, উজ্জ্বল কর, মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা যুব জোটের সভাপতি রমজান আলী সিকদার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কক্সবাজার সাধারণ সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন, জাতীয় পার্টি নেতা নাজিম উদ্দিন, যুব মহিলা লীগ সভাপতি আয়েশা সিরাজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের আযাদ, পৌর আওয়ামী লীগ নেতা আছিফুল মওলা, ডাঃ পরিমল দাশ, রফিক উদ্দিন মাহমুদ, কাজী মোরশেদ বাবু, শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আজ পৌর আওয়ামী লীগের জরুরি সভা
প্রেস বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৭ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য বিজল মেলা সফল করার লক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগ আজ জরুরি সভা আহবান করেছে। আজ সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে সকল ওয়ার্ডসমূহ এবং পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

0 Comments