বার্তা পরিবেশক:
চকরিয়ায় অবৈধ মাহিন্দ্র গাড়ী চলাচল বন্ধ, শ্রমিক নেতাকে ষড়যন্ত্র মূলক বিস্ফোরক মামলায় জড়ানো ও বদরখালী সড়কে সৃষ্ট ঘটনায় প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নসহ ৭দফা দাবীতে গতকাল বুধবার ১১ সড়কে সকাল সন্ধ্যা ধর্মঘট
পালিত হয়েছে। এদিকে বিকেলে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত ১১সড়কের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা চকরিয়া পৌর বাস টার্মিনালে অনুষ্টিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা ৭দফা দাবী বাস্তবায়ন না হলে আগামী ২০ডিসেম্বর থেকে দক্ষিণ চট্টগ্রামের সকল সড়কে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। ১৯ডিসেম্বরের মধ্যে তাদের সব দাবী বাস্তবায়নের জন্য শ্রমিক নেতারা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সময় নির্ধারণ করে দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন প্রতিবাদ সভায়। চকরিয়া-লামা আলীকদম সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক কামাল আজাদ। বক্তব্য রাখেন আরকান সড়ক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবুল কালাম, সদস্য মো: শাহাজাহান ভূট্টো, লামা আলীকদম সড়ক মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ, বাস মালিক সভাপতি সাহাব উদ্দিন মনু, চিরিংগা মগনামা সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, বাস মালিক সভাপতি আমিনুল মোস্তফা মানিক, যুগ্ম সম্পাদক মোক্তার আহমদ, শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল আবছার, সম্পাদক মো: মুছা, সিএনজি শ্রমিক সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক হারুনুর রশিদ, লামা আলীকদম শ্রমিক ইউনিয়ন সহসভাপতি রফিক আহমদ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন আজাদ, কেবি জালাল উদ্দিন সড়ক মালিক সমিতির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, শ্রমিক সভাপতি নুরুল কবির, সম্পাদক জসিম উদ্দিন, সিএনজি শ্রমিক সহসভাপতি মো:জয়নাল আবেদীন, সম্পাদক মো: ইদ্রিছ, প্রতিবাদ সভায় বক্তারা অভিলম্বে জনতা মার্কেট এলাকায় পরিবহনের নামে গড়ে তোলা ১৬৯৭নং রেজি: এর কার্যক্রম ও কাউন্টার বাতিল, শ্রমিক নেতা আলী হোসেন আজাদকে জড়ানো ষড়যন্ত্রমূলক বিস্ফোরণ মামলা থেকে অব্যাহতি, লামা রূপসী পাড়া সড়কে মোটর সাইকেল নিয়ে যাত্রী পরিবহন বন্ধ ও বদরখালী সড়কে সৃষ্ট সমস্যা নিরসনে প্রশাসন কর্তৃক দেয়া সিদ্ধান্ত বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত ৭দফা দাবী আগামী ১৯ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করার আহবান জানান। তা না হলে ২০ডিসেম্বর থেকে আরকান সড়ক ইউনিয়নের আওতাভূক্ত দক্ষিণ চট্টগ্রামে সকল সড়কে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেবেন বলে জানান।

0 Comments