Advertisement

বিয়ে করলেন প্রভা




বিয়ে করলেন ছোট পর্দার আলোচিত মুখ সাদিয়া জাহান প্রভা। তার স্বামীর নাম মাহমুদ শান্ত। গত ১৯শে ডিসেম্বর পারিবারিক উদ্যোগে প্রভার বাসাতেই এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের নিকট সদস্যরা। বরিশালের ছেলে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা। বাবা ছিলেন সরকারি অফিসার, মা ডাক্তার। প্রভা নিজেই গতকাল মানবজমিনকে তার এই বিয়ের সংবাদ জানিয়ে দোয়া চাইলেন। প্রভা বলেন, আগামী জুন জুলাই মাসে বড়
আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। তাদের দু’জনের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

Post a Comment

0 Comments