Advertisement

কক্সবাজারে ইয়াবাসহ আটক নায়িকা ও প্রযোজককে আজ আদালতে হাজির করা হবে


কক্সবাজারে ইয়াবাসহ চলচিত্র নায়িকা সিলভিয়া আজমি ওরফে চাঁদনী ও প্রযোজক জিএম সারওয়ারসহ আটক ৪জনকে ছাড়িয়ে নিতে কোটি টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে টেকনাফ কেন্দ্রিক সরকার দলীয় প্রতাপশালী ইয়াবা সিন্ডিকেট। তাদের আশংকা আটককৃতদের রিমান্ডে নেয়া হলে সারা দেশে হাজার কোটি টাকার ইয়াবা পাচারের গড় ফাদারদের মুখোশ উন্মোচিত হতে পারে। এজন্য ইয়াবা সিন্ডিকেট যেকোন কিছুর বিনিময়ে তাদের রক্ষা করার নানা মূখি তদবির চালিয়ে যাচ্ছে। 
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃস্পতিবার ইয়াবা পাচারে জড়িত নায়িকাসহ ওই ৪জনকে আদালতে হাজির করা হবে। কক্সবাজার থানার দিত্বীয় কর্মকর্তা মামলার তদন্ত কর্মকর্তা এস আই মনোজ কুমার পাল ৭দিনের রিমান্ডে প্রার্থনা জানাবেন আদালতে। বৃহস্পতিবার সদর আদালতের ম্যাজিষ্ট্রেট মীর মোঃ এমতাজুল হকের আদালতে রিমান্ডের শুনানী হবে। 
বিভিন্ন সূত্রে জানায়, বসুন্ধারা গ্রুপের সিষ্টার প্রতিষ্ঠান কক্সবাজারস্থ ইন্টারন্যাশনাল এমিউজম্যান্ট ক্লাব ও পার্ক এর চেয়ারম্যান জিএম সারওয়ার কক্সবাজারে এক সময় চলচিত্র পরিচালক,  কোন সময় চলচিত্র প্রযোজক পরিচয় দিয়ে স্থানীয় প্রশাসনের কাছ থেকে নানা ধরণের সুযোগ-সুবিধা নিতেন বলে জানা গেছে। সোমবার গভীর রাতে জলসারত অবস্থায় কক্সবাজারের হোটেল-মোটেল জোনের বে-ভিউ হোটেল থেকে ইয়াবাসহ আটকের পর খোঁজ খবর নিয়ে জানা গেছে তিনি কোনদিন চলচিত্র পরিচালক ছিলেননা। তিনি ছিলেন কয়েকটি ছবির প্রযোজক মাত্র। নায়িকা সিলভিয়া আজমি ওরফে চাঁদনী “যেমন জামাই, তেমন বউ” নামের একটি ছবিতে অভিনয় করেন। পরে উচ্চাবিলাসী টগবগে এই তরুণী বিভিন্ন ভাবে জড়িয়ে পড়ে মাদক পাচারসহ নানা অপরাধে।
তার সাথে আরো একটি নাম কক্সবাজারে অনেকের মূখে উচ্চারিত হয়। সে হচ্ছে তার ঘনিষ্ট বান্দবী বিন্দিয়া। তারা দু’জনই জিএম সরওয়ারসহ এ্যামিউজম্যান ক্লাবের সংশ্লিষ্টসহ বিভিন্ন পেশার স্বনাম ধন্য ব্যক্তিদের মনোরঞ্জন করতেন। নিটল বে-রিসোর্ট, লং বিচ ও বে-ভিউ হোটেলসহ কক্সবাজারের কয়েক তারকা মানের হোটেল ছিলো তাদের নিরাপদ আস্তানা। তারা এসব আস্তানায় অবস্থানকালে হোটেল রেজিষ্টারে অনেক সময় নাম ঠিকানাও লিপিবদ্ধ করতেননা বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হোটেল কর্তৃপক্ষ জানান। 

Post a Comment

0 Comments