Advertisement

কক্সবাজার শহরে পুলিশ বক্সে পুলিশ নেই ॥ বসে মাদকাসক্তের আড্ডা


বলরাম দাশ অনুপম, কক্সবাজার:
পর্যটন শহর কক্সবাজারের পুলিশ বক্সগুলো পরিত্যক্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সে সব পুলিশ বক্সে পুলিশের কোন কার্যক্রম কিংবা তদারকি না থাকার কারনে সন্ধ্যার পর থেকে পুলিশ বক্স গুলো পরিণত হয় মাদকাসক্তদের আড্ডাখানায়। কিছু কিছু পরিত্যক্ত পুলিশ বক্সে ছিনতাইকারীদের আড্ডা হয় বলে জানা গেছে।
এনিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের মতে শহরের বিভিন্ন স্থানে রানিং-এ থাকার কারনে পুলিশ সদস্যরা বক্সে বসার সময় পায় না।
জানা যায়, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার। একদিকে সাগর আর অন্যদিকে  পাহাড় মিলে অপরুপ সৌন্দর্য্যেও লীলা নিকেতন পর্যটন নগরী কক্সবাজার। এখানকার সৌন্দর্য্য অবলোকন করার জন্য এখানে ছুটে আসেন দেশী বিদেশী হাজারো পর্যটক। পর্যটকদের ভ্রমনকে নিরাপদ করতে এবং তাদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে জেলা পুলিশের অনুমতি নিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রায় ৮/১০টি পুলিশ বক্স স্থাপন করেন বিভিন্ন ডেভলাপার কোম্পানী। পুলিশ বক্স রয়েছে বিশেষ করে কলাতলী মোড়, সমুদ্র সৈকতস্থ জাম্বুর মোড়, জেলে পার্ক মাঠের পাশে, সুগন্ধা পয়েন্টে। স্থাপনের পর কয়েক মাস পুলিশ সদস্যরা সেখানে কার্যক্রম চালালেও বর্তমানে এসব বক্স এক প্রকার পরিত্যক্ত হয়ে পড়েছে। অনেক গুলোতে সন্ধ্যার পর থেকে আড্ডা বসে মাদকসেবী যুবকদের। এসব পেশাদার মাদকাসক্ত যুবকরা পরিত্যক্ত পুলিশ বক্স গুলোতে নিরাপদ স্থান হিসেবে বেচে নিয়ে প্রতিদিন সেখানে গাঁজা, মদ, হিরোইন সেবন করে থাকে। তবে এগুলোর দিকে জেলা পুলিশের কোন ধরনের খেয়াল নেই বললে চলে। এদিকে যেসব কোম্পানী লক্ষ লক্ষ টাকা খরচ করে অত্যাধুনিক পুলিশ বক্স নির্মাণ করেছে তাদের মাঝে হতাশা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডেভলাপার কোম্পানীর এক কর্মকর্তা জানান, পর্যটকদের স্বার্থে নিরাপত্তার বিষয় মাথায় রেখে অনেক টাকা খরচ করে বক্স করে ছিলাম। কিন্তু কাংখিত কাজ দেখতে না পেয়ে আমরা হতাশ হচ্ছি বারবার। এদিকে পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রতিটি জায়গায় রানিং-এ থাকার কারনে পুলিশ বক্সে বসতে পারেনা। তবে মাদকাসক্তদের আড্ডার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

Post a Comment

0 Comments