Advertisement

চকরিয়ায় পৌর শহর জনগুরুত্বপূর্ণ সড়ক -ময়লার স্তুপ!

চকরিয়া পৌর শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের রুপালী শপিংয়ের সামনে বিশাল ময়লার স্তুপ করে রেখেছে পৌর কর্তৃপক্ষ। এ সড়কের ডান পাশে বাজারের কাঁচা বাজারের অবস্থান, বাম পাশে চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। তাছাড়া, সংশ্লিষ্ট সড়ক দিয়ে যাতায়াত করে থাকে চকরিয়া মহিলা
কলেজ, কোরক বিদ্যাপীঠ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী ও বিপুল জনসাধারণ। কিন্তু এসব উপেক্ষা করে পৌর কর্তৃপক্ষ পৌরবাসী ও পথ চলাচলকারীর দুর্ভোগের কথা চিন্তা না করেই অমানবিক আচরণ করে চলেছে। এভাবে অব্যাহত ময়লার স্তুপে দখল হচ্ছে আভ্যন্তরীণ প্রধান সড়কসমূহ। এদিকে প্রতিনিয়ত আবর্জনার এ স্তুপে মার্কেট ব্যবসায়ীরা নিত্যদিনের সৃষ্ট ময়লা ফেলে চলছে বলেও স্থানীয়রা জানান। পৌর কর্তৃপক্ষের দায়সারা গোচরের এহেন কর্মকান্ডের প্রশ্ন খুঁজে ফিরছে সচেতন মহল। ছবি ও প্রতিবেদন: শাহজালাল শাহেদ। 

Post a Comment

0 Comments