Advertisement

কক্সবাজার সমিতি পাড়ায় চোরের ছুরিকাঘাতে রক্তাক্ত ১ যুবক

এমরান ফারুক অনিক:
কক্সবাজার শহরের সমিতিপাড়ায় চোর ধরতে গিয়ে আসহাবুল ইসলাম (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে চোরের দল। ৪ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৩ টায় সমিতিপাড়াস্থ ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের বাবা মো:আলম জানিয়েছে, সমিতিপাড়াস্থ নিজ বাড়িতে ৫/৬জনের চোরের দল বাড়ীতে প্রবেশ করে চুরি করার সময় আসহাব চিৎকার করে উঠলে চোরের দল তাকে বুকে ছুরি মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে  আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। ছুরিকাঘাতে বুকের ডান পাশে ক্ষত ও প্রচুর রক্তক্ষরণ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পর্যটন শহর কক্সবাজার পৌরসভায় এ ধরণের ঘটনা শুধু একটি নয়, হাজারো ঘটনা ঘটছে এ রকম। এসব স্থানে পুলিশ টইল না থাকায় প্রতিনিয়ত হলিডে মোড়,ডায়বেটিকস হাসপাতাল পয়েন্টস্থ ঝাউবাগান, সমিতিপাড়া কুতুবদিয়া পাড়া, কাঙাল পাড়া প্রভৃতি এলাকায় স্থানীয় বখাটে চোর এবং ছিনতাইকারীদল প্রতিনিয়ত অবস্থান করে এ রকম ঘটনা ঘটাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনে কয়েকবার অভিযোগ করেও কোন লাভ হয়নি বলে সমিতিপাড়াস্থ আবদুল আমিনসহ এলাকার সচেতন মহল।
পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর জানিয়েছে, এ ব্যাপারে তিনিও জেনেছেন। তবে অচিরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানান।

Post a Comment

0 Comments