মহসীন শেখ(০৪ অক্টোবর), কক্সবাজার :
জেলার উখিয়ার তেলখোলাতে ২৬ বছরের প্রতিবন্ধি মেয়ের সঙ্গে ১২ বছরের কিশোরকে জোর পূর্বক বিবাহ পড়িয়ে দেয়ার ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। জোর পূর্বক এ বাল্য বিবাহে সহায়তা করায় ইউপি সদস্য সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, উখিয়া উপজেলার তেলখোলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোছাইন (১২) ২০১০ সালের ২ মে বিকালে তেলখোলা মাঠে গরু চরাতে গেলে ঐ এলাকার মকবুল আহম্মদ (৬০), শামশুল আলম (৪০) ও ফকির আহম্মদ (৫৫) ফন্দি করে শিশু দেলোয়ার হোছাইনকে অপহরণ করে মকবুল আহম্মদের বাড়িতে নিয়ে যায়। পরে একটি ১৫০ টাকার ষ্টাম্পে স্বাক্ষর নিয়ে পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে নিকাহ নামা সম্পাদন করে ফেলে দেলোয়ারের সঙ্গে প্রতিবন্ধি রহিমা খাতুনের (২৬)। দেলোয়ার হোছনের বড় ভাই সোনা আলী জানান, পালংখালী ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার মানিক চাকমা ও মেহের আলী মাষ্টার ২৬ বছরের এক প্রতিবন্ধি মেয়ের সঙ্গে জোর পূর্বক বিবাহ করার নাটক সাজিয়ে তার ভাই দেলোয়ার হোছনের সর্বনাশ করেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি কক্সবাজার আদালতে মামলা দায়ের করেছেন জানান।

0 Comments