Advertisement

এ কেমন নিষ্টুরতা!

সরওয়ার আলম শাহীন, উখিয়া:
 অন্ধ হয়েও উখিয়ায় যুবদল নেতা বেলাল বাচতে পারল না পুলিশের হাত থেকে! প্রতিপক্ষের দেওয়া সাজানো মামলায় পুলিশ বেলালকে আবারো গ্রেফতার করলো।অন্ধ বেলালকে সন্ত্রাসীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। 
জানা গেছে, বেলাল উদ্দিন যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকায় তাকে মিথ্যা মামলার ঘানি টানতে হচ্ছে। ইতিপূর্বে বেলালকে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তাকে
 সন্ত্রাসীরা ধারালো ছুরি দিয়ে গোপন অঙ্গে  উপুর্যপুরি আঘাত করলে এতে বেলাল দীর্ঘ তিন মাস চিকিৎসা নেওয়ার পর কোন রকম ভাল হয়ে উঠে। এ ঘটনার বছর পার হতে না হতেই আবারও বেলালকে এসিড নিক্ষেপ করে তার একটি চোখ চিরতরে অন্ধ করে দেওয়া হয়।এসব ঘটনার বিরুদ্ধে বেলাল ও তার পিতা হাজী আলী হোছেন বাদী হয়ে থানা ও আদালতে পরপর ৩/৪টি মামলা দায়ের করেন।হাজী আলী হোছেন জানায়,সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় ক্ষিপ্ত হয়ে তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত  হুমকি দিয়ে যাচ্ছে ।তারা আমার নিরীহ ছেলেকে খুন করার উদ্দেশ্যে একাধিকবার হামলা চালালেও খোদার অশেষ মেহেরবানীতে বেঁচে যায়।
এলাকার সাধারণ লোকজন জানায়,বেলাল মিথ্যা মামলার শিকার হয়ে কারাভ্যন্তরে বসে মুক্তির প্রহর গুনছে। বেলালের পিতা হাজী আলী হোছন আরও জানান,আমার ছেলের বিরুদ্ধে কোন মামলা ছিল না। পুলিশ কোন ওয়ারেন্ট ছাড়াই আমার ছেলেকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করে। তিনি পুলিশের এ ধরনের বেআইনি কর্মকান্ডের নিন্দা জানান।পুলিশ চাইলে নিরীহ মানুষকে মামলার আসামী করে কোর্টে চালান দিতে কোন অসুবিধা হয়না বলে তিনি জানান।স্থানীয় এলাকাবাসী নিরীহ ও নিরপরাধ যুবদল নেতা বেলালের মিথ্যা মামলা প্রত্যাহার করে  তার মুক্তির দাবি জানান।
উল্লেখ্য যে,বেলালকে রাত ৬ টায় পুলিশ ধরে নিয়ে তড়িঘড়ি করে রাত ১০ টায় মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরন করেন। এদিকে মামলার বাদী মাষ্টার নুরুল ইসলাম ও বললেন, বেলালের সাথে তার ভালোা সম্পর্ক। ঐদিন রাতে প্রতিপক্ষের চাপে পড়ে তিনি এজাহারটি দায়ের করতে বাধ্য হয়েছেন। তিনি নিজেও অন্ধ বেলালের বিরুদ্ধে এজাহার দায়ের করে বিবেকের সাথে যুদ্ধ করছেন বলে জানান। এ ব্যাপরে  উখিয়া থানা পুলিশের  ভুমিকা নিয়ে এলাকাবাসীর মাঝে নানা প্রশ্নের জন্ম নিয়েছে।

Post a Comment

0 Comments