Advertisement

বিমান বন্দর সম্প্রসারণে পূনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হবে না-জেলা প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেছেন, কক্সবাজার বিমান বন্দরকে সম্প্রসারণ করে আন্তর্জাতিক মানের করতে গিয়ে পূনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হবে না। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতে কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক মানের উন্নিত করা হবে। এব্যাপারে বিমান বন্দরের পাশ্ববর্তী আরো জায়গা অধিগ্রহণের প্রয়োজন হবে। তবে কত পরিমাণ জায়গা লাগবে তা এখনো নির্ধারিত
 হয়নি। বিমান বন্দরকে সম্প্রসারণ করতে গিয়ে পাশ্ববর্তী বসবাসকারীদের যদি উচ্ছেদ করতে হয় তবে অবশ্যই পূনর্বাসন করেই করা হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ এবং জেলা প্রশাসনের সিদ্ধান্ত। এক্ষেত্রে বধ্যভূমির বিষয়টিও তাদের ভাবনায় আছে বলে জানান তিনি।
গতকাল রোববার বিকেলে তার সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক এ কথা বলেন। 
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমকাল এর স্টাফ রিপোর্টার আবু তাহের এর সূচনা বক্তব্যে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক কক্সবাজার সম্পাদক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবদুল কুদ্দুস রানা, পূর্বকোণ ও সংবাদ প্রতিনিধি প্রিয়তোষ পাল পিন্টু, বাংলা নিউজ ২৪ এর প্রতিনিধি ফজলুল কাদের চৌধুরী, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ, দৈনিক কক্সবাজার এর যুগ্ন র্বাতা সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান, আজকের দেশ বিদেশের সহ সম্পাদক বিশ্বজিত সেন, বিটিভির প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল, বাংলাদেশ প্রতিনিধি ও মাছরাঙা টিভির প্রতিনিধি ফরিদুল আলম শাহীন প্রমুখ। 
সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রেল লাইন, মেডিকেল কলেজ সহ নানা উন্নয়নের বিষয়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে পেশাগত সহযোগিতা কামনা করেন। 
জেলা প্রশাসক তার বক্তব্যে কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য জমি প্রকৃত অর্থে নির্ধারণ এবং অধিগ্রহণের করে হস্তান্তর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন, কক্সবাজারের উন্নয়ন, সাংবাদিকতার বিকাশে কাজ করার কথা জানান জেলা প্রশাসক। এর জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে দৈনিক কক্সবাজার এর পরিচালনা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মুজিবুর রহমান, চ্যানেল আই ও আমাদের সময় প্রতিনিধি সরওয়ার আজম মানিক, যুগান্তরের প্রতিনিতি আবদুল মাবুদ চেয়ারম্যান, দেশ টিভি ও ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ নজিবুল ইসলাম, জনকন্ঠ প্রতিনিধি এইচএম এরশাদ, সমুদ্র বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জুনাইদ, এটিএন বাংলার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, বৈশাখী টিভির প্রতিনিধি শফি উল্লাহ, বাংলা ভিশন এর প্রতিনিধি এমআর খোকন, ইসলামীক টিভির প্রতিনিধি রোতাব চৌধুরী, কালের কন্ঠের ফটোগ্রাফার রাশেদুল মজিদ, দৈনন্দিন পত্রিকার মফস্বল সম্পাদক সায়ীদ আলমগীর, সময় টিভির প্রতিনিধি সুজা উদ্দিন রুবেল, ইনানীর স্টাফ রিপোর্টার আবদুল আজিজ, দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার ওয়াহিদুর রহমান রুবেল, দৈনিক কক্সবাজার এর স্টাফ রিপোর্টার আহসান সুমন,  দৈনিক কক্সবাজার এর চীপ রিপোর্টার ও পিটিবি নিউজ এর প্রতিনিধি নুপা আলম প্রমুখ। 

Post a Comment

0 Comments