Advertisement

কক্সবাজার পৌরসভার অর্ধশত সড়কে নিভু-নিভু বাতি : চুরি-ছিনতাই-জনদুর্ভোগ চরমে

কক্সবাজার শহরের বদর মোকাম সড়কের ডাকঘর গলিসহ প্রায় অর্ধশত সড়কে স্থাপন করা সড়ক বাতি গুলো প্রায়ই অকেজো হয়ে পড়েছে। কক্সবাজার জেলা প্রধান ডাকঘর গলিসহ অর্ধশত সড়ক পথে স্থাপিত মান্ধাতা আমলের সেই সড়ক বাতি গুলো প্রায়ই নিভু-নিভু অবস্থায় রয়েছে। এর ফলে জন ও যান চলাচলে জনদুর্ভোগ তীব্র হয়ে উঠেছে।
সুত্র জানিয়েছে, কক্সবাজার পৌরসভাকে নামেমাত্র পর্যটন শহর বলা হয়ে থাকে। এখানে পর্যটন বান্ধব বা শহর সৌন্দর্য্যে কারো কোনো সুদৃষ্ঠি দেখা যাচ্ছে না। সর্ব কাজে অনিয়ম ও অব্যবস্থাপনা চলছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের বদর মোকাম মসজিদ সড়কের মডেল থানার প্রার্শ্বস্থ পেছনের ডাকঘর গলিটি দীর্ঘদিন ধরে প্রায়ই অন্ধকারে রয়েছে। সেই কবে স্থাপিত মান্ধাতা আমলের সড়ক বাতি গুলো এখন অনেকটা নিভু-নিভু অবস্থা হয়ে পড়েছে। অথচ অতি গুরুত্বপূর্ণ এ গলিতে বসবাস ভিআইপিদের। আর সর্বস্তরের জনসাধারণ ও যানবাহনের চলাচলতো রয়েছে। তবুও সর্ব প্রশাসনের নাগের ডগার এ গলিটির দিকে কারো কোনো সু-নজর নেই বললে চলে।
সুত্র মতে, শহরের প্রধান সড়কের লালদিঘীর পাড় এর ভেতরকারসহ প্রায় অর্ধশত বিভিন্ন সড়ক এবং অলি-গলিতে সেই কবেকার স্থাপিত প্রায় সড়ক বাতি গুলো অকেজো অবস্থায় রয়েছে। একটি গলি বা সড়কে ৪/৫ টি করে নিভু-নিভু করে অতি কষ্ঠে জ্বলতে দেখা গেলেও প্রায় ১০/১৫ টি করে সড়ক বাতি অর্ধ মৃত অবস্থায়সহ মোটেও জ্বলতে দেখা যায় না।
সচেতন মহলের মতে, কক্সবাজার পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা আর পর্যটন শহর শুধুমাত্র নামেমাত্র বলা চলে। এখানকার উন্নয়ন, উন্নতি ও শ্রী বৃদ্ধিসহ পর্যটন বান্ধব কোনো কাজই লক্ষ্য করা যাচ্ছে না।

Post a Comment

0 Comments