নিশ্চিন্তে পেকুয়া উপজেলার অভ্যন্তরীণ বাজার গুলোর মাছ খাওয়া যাবে। এসব মাছে কোন ফরমালিন নেই। সোমবার পেকুয়ার বিভিন্ন বাজারের মাছ পরীক্ষা শেষে পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম এ কথা জানিয়েছেন। জানা যায়, গত কিছুদিন ধরে পেকুয়ার অভ্যন্তরীণ বাজারগুলোতে ফরমালিন মিশ্রিত মাছ বিক্রি হচ্ছে বলে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের জের ধরে সোমবার পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারসহ বিভিন্ন বাজারে খাঁচা ভর্তি বিভিন্ন প্রজাতির মাছ পরীক্ষা নিরিক্ষা করে দেখা হয়। এরপর পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, পেকুয়ায় আনা মাছগুলোর মধ্যে কোন প্রকার ফরমালিন নেই। এসব মাছ নিশ্চিন্তে খাওয়া যাবে। পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে আতংকিত হওয়ারও কিছু নেই বলে তিনি জানিয়েছেন।

0 Comments