Advertisement

দ্বিতীয় বিয়ে করায় লিঙ্গ কর্তন

 সিবিএন ডেস্ক: বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর লিঙ্গ কর্তন করেছে প্রথম স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার
 দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বংকুড়া গ্রামে।

পুলিশ জানায়, ওই গ্রামের আবু সাইদ শেখ (২৫) দেড় বছর  আগে ধোরাল গ্রামের সলেমান শেখের মেয়ে রহিমা বেগমকে (২০) বিয়ে করে। এক বছর পর আবু সাইদ জীবিকার সন্ধানে ঢাকার সাভারে চলে যায়। সেখানে গিয়ে ঝর্না হালদার নামে এক হিন্দু মেয়েকে বিয়ে করে। ঈদের আগের দিন আবু সাইদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে আসে। বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করায় আবু সাইদের সঙ্গে প্রথম স্ত্রীর ঝগড়া বাধে। এর জের ধরে সোমবার কেরসিন পান করে আত্মহত্যার চেস্টা করে প্রথম স্ত্রী রহিমা। ওই দিন রাতে রহিমা বেগম বঠি দা’ দিয়ে আবু সাইদের লিঙ্গ কর্তন করে। এ সময় আবু সাইদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছিলো। ঘটনার পর শ্বশুরবাড়ীর লোকজন রহিমা বেগমকে পুলিশের হাতে তুলে দেয়। আবু সাইদ বর্তমানে  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধিন রয়েছে। রহিমা বেগম ৮ মাসের অন্তঃসত্তা বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 
কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়ার বলেন,  আবু সাইদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। যেহেতু রহিমা অন্তঃসত্তা তাই তাকে গ্রেফতার বা আটক করা হয়নি। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Post a Comment

0 Comments