শেখ মোহাম্মদ হানিফ,পেকুয়া॥
পেকুয়ায় ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলা ছাত্রলীগের একটি হরতাল বিরোধী মিছিল পেকুয়া চৌমহুনী ষ্টেশন থেকে শুরু হয়ে পেকুয়া বাজারে গিয়ে শেষ হয়। এসময় পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো: ফোরকানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন বাহাদুরের পরিচালনায় একটি পথসভা অনুষ্টিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল উদ্দিন মিয়াজী, যুগ্ন সম্পাদক শহিদুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আমিরুল খোরশেদ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আলী হোসেন, ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন মাহমুদ, আবু হেনা মোস্তফা কামাল, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি এস.এম জাকারিয়া রাকিব, সাধারন সম্পাদক আমিনুর রশিদ, বিএমআই কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রায়হান, মগনামা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইউছুফ প্রমুখ।

0 Comments