কালাম আজাদ কক্সবাজার:
স্বপ্নের কোটিপতি ইউনিপে টু ইউর এক আঞ্চলিক কর্মকর্তাকে ২১ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১০ টায় ছিকলঘাট সমিল এলাকায় পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে প্রতারিত হওয়া গ্রাহকরা। গ্রেফতার হওয়ার পর ভুক্তভোগি অসংখ্য নারী পুরুষ চকরিয়া থানায় ওই প্রতারক কর্মকর্তাকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। মানুষের ভিড় সামাল দিতে থানায় অতিরিক্ত নিরাপত্তা
ব্যবস্থা জোরদার করেছে। আটকৃত ইউনিপে টু ইউর কোম্পানী নামের ওই চক্রে হুতার বাড়ি চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের পালাকাটার মৃত আবু তালেবের পুত্র হামিদুল হক প্রকাশ মানিক বলে জানা গেছে। ওই প্রতারক কর্মকর্তার বিরুদ্ধে আড়াইশ জনের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
ব্যবস্থা জোরদার করেছে। আটকৃত ইউনিপে টু ইউর কোম্পানী নামের ওই চক্রে হুতার বাড়ি চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের পালাকাটার মৃত আবু তালেবের পুত্র হামিদুল হক প্রকাশ মানিক বলে জানা গেছে। ওই প্রতারক কর্মকর্তার বিরুদ্ধে আড়াইশ জনের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
স্থানীয় অসংখ্য ভুক্তভোগি জানায়, ইউনিপে টু ইউ কোম্পানীর নাম ভাঙ্গিয়ে হামিদুল হক মানিক ও তার সহযোগি বেশ কিছু প্রতারক মিলে চকরিয়া পৌরসভা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস সরল লোকদেরকে ধোকা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। এর পর থেকে অসংখ্য গ্রাহকরা ওই প্রতারকদের খোজ না পেয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান। এমনকি সংবাদ পত্রের মাধ্যমে ইউনিপে টু ইউর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আবেদন জানিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। গ্রেফতারকৃত মানিক অনেকদিন পালিয়ে বেড়িয়ে গতকাল চকরিয়ায় আসলে গ্রাহকদের নজরে পড়ে। এসময় বেশ কজন গ্রাহক মিলে ছিলকল ঘাট এলাকা থেকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রাহকরা জানায়, ওই প্রতারক ইউনিপে টু ইউর নামে ২৫০ জনের কাছ থেকে ১০ কোটির বেশী টাকা আত্মসাত করার অভিযোগ করেছেন। তারা আরো জানায়, ইউনিপে টু ইউর এ কর্মকর্তার অলিখিত ব্যাংক চেক হিসেবে গ্রাহকদের কাছে ধরিয়ে দিয়ে এ অভিনব প্রতারণার আশ্রয় নেয়। গ্রাহক সিরাজ জানায়, ওই কর্মকর্তার কারণে চকরিয়ার অনেক ঘরে সংঘাত ও অনেকের স্ত্রীকে তালাক দেয়ারও ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগি গ্রাহক সিরাজুল হকসহ অসংখ্য প্রতারিত গ্রাহক বাদী হয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করছে। এ দিকে চকরিয়া থানার ভারপ্রাপ কর্মকর্তা মো: ফরহাদ জানায়, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


0 Comments