Advertisement

শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হরতাল ঠেকাতে আওয়ামীলীগের মাঠে থাকার ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি:
জামায়াত-শিবির কর্তৃক পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত ও আজ বিএনপি অহেতুক হরতাল এর প্রতিবাদে কক্সবাজার শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল
 শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে অনুষ্ঠিত হয় কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে। শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এর পরিচালনায় শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা এড. ফরিদুল ইসলাম, জিপি এড. ইসহাক, পিপি এড. মমতাজ আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রণজিত দাশ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. মোস্তাক আহমদ, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, নাজমুল হোসাইন নাজিম, সাংগঠনিক সম্পাদক ডা. পরিমল দাশ, দপ্তর সম্পাদক সেলিম উল্লাহ, শুভ দত্ত বড়–য়া, শহর আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, ৬নং ওয়ার্ডের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ৭নং ওয়ার্ড সভাপতি হামিদ হোসেন, শহর শ্রমিক লীগ সভাপতি দীপক দাশ, শহর মৎস্যজীবি লীগের সভাপতি সোহেল রানা প্রমুখ। 
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবিরকে গোটা দেশবাসী ধিক্কার জানিয়েছে। বিনা উস্কানীতে এই ধরণের জঘন্য ঘটনা কোন রাজনৈতিক সংগঠন ইতিপূর্বে করেনি। স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের পক্ষেই বিনা কারণে পুলিশের উপর আক্রমণ, গাড়ী পোড়ানো ও যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা দেশকে ধ্বংস করতে চায় এবং স্বাধীনতাকে নস্যাৎ করতে এ এ অপতৎপরতা শুরু করেছে। এছাড়াও বিরোধী দল বিএনপির ডাকা অহেতুক হরতালে 'জ্বালাও-পোড়াও ও ভাংচুর' ঠেকাতে 'মাঠে থাকার' ঘোষণা দিয়েছেন সমাবেশে বক্তারা। 
পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, জামায়াত-শিবির চক্র যুদ্ধাপরাধীদের বাঁচানো এবং দুর্নীতিবাজদের বিচার বন্ধ করার জন্য সু-পরিকল্পিতভাবে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার জামায়াত শিবিরের দেশ বিরোধী কর্মকান্ডকে প্রশ্রয় দেবে না। এজন্য তিনি নেতাকর্মীদের অপতৎপরতার বিষয়ে সজাগ থেকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিরোধ করার আহবান জানান।

Post a Comment

0 Comments