Advertisement

হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে জামায়াতের খন্ড খন্ড মিছিল অনূষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের নির্বিচার লাঠিচার্জ, জল কামান, টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ এর প্রতিবাদে,
সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম সহ  সারা দেশে অন্যায়ভাবে গ্রেফতারকৃত শত শত নেতা কর্মীর মুক্তি এবং গণ গ্রেফতার বন্ধের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ চার দলীয় জোট ও সমমনা দলগুলোর আহবানে ২২ সেপ্টম্বর সকাল সন্ধ্যা হরতাল সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল অনুষ্ঠিত হয়। 

কক্সবাজার শহর : হরতালের সমর্থনে গতকাল ২১ সেপ্টেম্বর কক্সবাজার শহর জাময়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের আমীর অধ্যাপক আবু তাহের চৌং, নায়েবে আমীর এড. জাফরুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারী সাইদুল আলম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ফারুখ, জামায়াত নেতা নুরুল আমিন, ছাত্র নেতা সরওয়ার কামাল, মোজাহেরুল ইসলাম, সোহেল মোহাম্মদ মহসিন প্রমুখ।

সদর উপজেলা : সদর উপজেলা বাজার ও বাস টার্মিনালে জামায়াতের উদ্যোগে গতকাল হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা দরবেশ আলী মুহাম্মদ আরমান, শ্রমিক নেতা ছৈয়দ নুর, জামায়াত নেতা শাহ আলম, মোহাম্মদ ইসলাম, ছাত্র নেতা হাসান মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ শাহজাহান, লোকমান হাকিম প্রমুখ।

খুটাখালী, চকরিয়া : হরতাল সফল করার আহবান জানিয়ে খুটাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে স্টেশনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

ডুলাহাজারা, চকরিয়া : চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে গতকাল হরতালের সমর্থনে ডুলাহাজারা স্টেশনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাঈদ, জামায়াত নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।

হারবাং, চকরিয়া : ২২ সেপ্টম্বর সকাল সন্ধ্যা হরতাল সফল করার লক্ষ্যে হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও জামায়াত মাওলানা আবুল বশর, মাওলানা সিরাজুল ইসলাম, আনোয়ার আলী, আনসারুল হক প্রমুখ।
উখিয়া : গতকাল উখিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে হরতালের সমর্থনে কোট বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারী মাওলানা আবুল ফজল প্রমুখ।
মরিচ্যা বাজার স্টেশন, উখিয়া : মরিচ্যা বাজার স্টেশনে স্থানীয় জামায়াতের উদ্যোগে হরতালের সমর্থনে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা সুলতান আহমদ ও মাওলানা আবুল হোছাইন প্রমুখ।
থাইংখালী, উখিয়া : ২২ সেপ্টম্বর সকাল সন্ধ্যা হরতাল সফল করার লক্ষ্যে থাইংখালী স্টেশনে স্থানীয় জামায়াতের উদ্যোগে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডাঃ কবির আহমদ, মাওলানা গফুর উল্লাহ প্রমুখ।

Post a Comment

0 Comments