Advertisement

রামুর গর্জনীয়ায় ৩টি বাড়িতে দুধর্ষ ডাকাতি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়ায় তিনটি বসত বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মালামাল সহ ২ লক্ষাধীক টাকা লুটপাট হয়েছে। ১৫ সেপ্টেম্বর গভীর রাতে ইউনিয়নের হাজী¡ পাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার গৃহকর্তারা হলেন সাবেক মেম্বার ছাবের আহমদ, জসিম উদ্দিন  ও রিক্সা ভ্যান চালক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাত দল হাজ্বী পাড়ার তিনটি বসত বাড়ীতে ডাকাতি সংঘটিত করে।ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ীর লোকজনকে জিম্মী করে নগদ টাকা ও মালামাল সহ দু’লক্ষাধীক টাকা লুটপাট করে নিয়ে যায়।

Post a Comment

0 Comments