বাংলাদেশি পরিচয় নিয়ে সৌদি আরব যাওয়ার পথে বিমানবন্দরে ধরা পড়েছে ছয় জন রোহিঙ্গা। রোববার সকাল সাড়ে ৮টার সময় শাহজালাল বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানা এলাকার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সেলিম খান।
গ্রেপ্তার ছয় জনের কাছে বাংলাদেশি পাসপোর্ট ছিলো। তবে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা বাংলাদেশের নাগরিক নন।
পুলিশ কর্মকর্তা সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের বিভিন্ন স্থানের ঠিকানায় তারা পাসপোর্ট নিয়েছিলো। বিমানবন্দরের ভেতরে চেকিংয়ের সময় তাদের ধরা হয়।
ওই সময় রোহিঙ্গাদের সহায়তাকারী রইসুল নামে এক দালালকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।
"প্রাথমিকভাবে ছয় জনকে আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা বাংলায় কথা বলতে পারে না। তারাও স্বীকার করেছে, ওরা এ দেশের নাগরিক নয়," বলেন সেলিম খান।
তারা যে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাও নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
পাসপোর্টে ব্যবহৃত নাম অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা হলেন- মুজিবুল হক. মিলন মিয়া, আনোয়ার, আহমদ আলী, আব্বাস আলী ও আলমগীর হোসেন।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
রোহিঙ্গারা মিয়ানমারের মুসলিম নাগরিক। সেখানে দমন-পীড়নের পর বহু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। তবে এদের অনেকে ভুয়া নাম দিয়ে পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে বলে অভিযোগ রয়েছে। হজের সময় এ জন্য এখন কঠোর নজরদারি চালাচ্ছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক

0 Comments