Advertisement

টেকনাফে রাখাইন তরুনী অপহৃত

 হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ টেকনাফের হোয়াইক্যং লাতুরি পাড়ার রাখাইন পল্লীতে রোভা (১৬) নামে এক তরুণী অপহরণের শিকার হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর এ ব্যাপারে টেকনাফ থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। জানা যায়- ২৪ আগস্ট গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে অস্ত্রের মুখে একই ইউনিয়নের আমতলী গ্রামে কেয়াইচ্যা প্র“ এর পুত্র কেলাচিং (৩৮) সহ ৩/৪ জন যুবক অপহরন
করে নিয়ে যায়। অপহৃতা মেয়ের পিতা থাইংচলা এর প্রতিকার নিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবার চেষ্টা করলে অপহরনকারীরা জেনে ফেলে এবং পরিস্থিতি বেগতিক দেখে অপহৃত রোভাকে ছেড়ে দিলে সে বাড়ীতে চলে আসে। এ ব্যাপারে রোভার পিতা থাইংচেলা নিজে বাদী হয়ে কেলাচিং কে প্রধান আসামী টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের তদন্তের দায়িত্বে নিয়োজিত আছেন দারোগা মোঃ ফরিদ।

Post a Comment

0 Comments