বাংলাদেশ পুলিশ রেঞ্জ ভলিবল টুর্ণামেন্ট শনিবার বিকেলে শহরের পুলিশ লাইনস মাঠে শুরু হয়েছে। টুর্ণামেন্ট শুরুর আগে এক উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন,
ক্রীড়া এক ধরণের সুষ্ঠু বিনোদন। অপসংস্কৃতির এ যুগে সকলকে কাজ কর্মের পাশাপাশি খেলা-ধূলায় এগিয়ে আসতে হবে। এরপর তিনি টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খালেকুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমদ।
এবারের টূর্ণামেন্টে ৫ জেলা তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, ফেনী ও স্বাগতিক কক্সবাজার জেলার ভলিবল টিম অংশ নিচ্ছে। গতকাল উদ্বোধনী দিনে স্বাগতিক কক্সবাজার খেলেছে খাগড়াছড়ির বিপক্ষে। টূণামেন্টে রেফারীর দায়িত্ব পালন করছেন জেলা ক্রীড়া সংস্থার রেফারী নুরুল আলম ফরাজী ও মোঃ আবুল কাশেম। উদ্বোধনী খেলায় দর্শকের ভিড় লক্ষ্য করা গেছে।

0 Comments