Advertisement

কক্সবাজারের হোটেল লজ থেকে প্রেমিক যুগল আটক

ক্রাইম রিপোর্টার : প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে আমোদ-ফুর্তিরত অবস্থায় ভারুয়াখালীর সাবেক চেয়ারম্যান  পূত্র বুয়েট ছাত্র নুরুল ইসলামসহ তার প্রেমিকা শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার মধ্যবিত্ত পরিবারের কন্যাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মডেল থানার এসআই প্রভাতের নেতৃত্বে অভিযান চালিয়ে কলাতলীর হোটেল লজ’র ২০৬ নং কক্ষ থেকে তাদের আটক করে পুলিশ। ধৃত নুরুল ইসলাম তার প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো বলে জানা গেছে। এব্যাপারে ধৃত চেয়ারম্যান পূত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে লাম্পট্যের অভিযোগে থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে প্রেমিকার পরিবারের পক্ষ থেকে জানায়।

Post a Comment

0 Comments