Advertisement

পেকুয়ায় ছাত্রীর ভিডিও কেলেংকারী: জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ!

এস,এম, ছগির আজগরী, পেকুয়া :
পেকুয়ায় ছাত্রীর আপত্তিকর ভিডিও কেলেংকারীতে জড়িত পলাতক আসামীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, অন্যদিকে পত্র-পত্রিকায় ধারাবাহিকভাবে বস্তুনিষ্ট ও তথ্য নির্ভর সংবাদ প্রকাশের কারনে বিজ্ঞ আদালত ষড়যন্ত্রের শিকার বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র মোবারককে অবশেষে মুক্তি দিয়েছে বলে খবর পাওয়া গেছে। 
জানা যায়, উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের এক ছাত্রীকে নিয়ে তার প্রতারক প্রেমিক ভিডিও মোবাইলে আপত্তিকর ভিডিও রেকর্ড করে এলাকায় ছড়িয়ে দেয়। এতে ওই ছাত্রীর পরিবার পেকুয়া উপজেলা প্রশাসনে অভিযোগ দেয়। তার জের ধরে ঈদের ছুটিতে বাড়ীতে বেড়াতে আসা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুতাবেপারী পাড়া নিবাসী প্রবাসী গিয়াস উদ্দিনের পূত্র চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোবারক আলীকে ওই ছাত্রীর অভিভাবকরা লোকজন দিয়ে ধরে তুলে নিয়ে নির্জনে ব্যাপক অত্যাচার ও নির্যাতন করে পেকুয়া থানা পুলিশে সোপর্দ করে। তাকে গ্রেপ্তার করে পুলিশ ওই মামলায় জেল হাজতে পাঠায়। তাকে রিমান্ডে আনিয়ে নির্যাতনও করে বলে ভুক্তভোগীর মা তাহেরা বেগম সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন। স্থানীয় সাংবাদিকরা খবরের কাগজে বিভিন্ন ধরনের রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশ করতে থাকলে  আদালত মোবারককে গ্রেপ্তারের দীর্ঘ ২৬ দিন পর কারামুক্তির নির্দেশ দেয়।মুক্তি পেয়ে উক্ত ছাত্র শিক্ষাজীবন আবার শুরু করেছে। 
এদিকে দীর্ঘ একমাসেও ওই ছাত্রীর ভিডিও কেলেংকারীতে জড়িত প্রকৃত আসামীদের আজো রহস্যজনক কারনে গ্রেপ্তার করতে পারেনি পেকুয়া থানার পুলিশ। যা নিয়ে এখনও পেকুয়ায় চলছে নানা আলোচনা আর সমালোচনা।

Post a Comment

0 Comments