এস.এম.তারেক,ঈদগাঁও:
কক্সবাজার সদরের ইসলামপুরে পানিতে পড়ে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। গত ০৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম কাজল (০২)। সে ইউনিয়নের নতুন অফিস এলাকার ফুলছড়ি গ্রামের মোস্তাকের কন্যা। জানা গেছে, ছোট্ট শিশু কাজল বাড়ির পুকুর পাড়ে খেলা করার সময় অসাবধানতাবশতঃ হঠাৎ করে পুকুরে পড়ে যায়। বিষয়টি বাড়ির সদস্যদের নজরে আসা মাত্র তাকে পুকুর থেকে তুলে ঈদগাঁওর একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় পুরো পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments