Advertisement

আলীকদমে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

মোঃ নুরুল করিম আরমান, লামা 
বান্দরবানের আলীকদমে পৃথক দু’টি ঘটনায় দু‘শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
জানা গেছে, ঈদের আগের দিন (মঙ্গলবার) উপজেলার ছাবের মিয়া পাড়ার জহিরুল ইসলামের মেয়ে শাহরিয়া জান্নাত (৬) মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় খেলারছলে সে নদীর স্রোতের টানে পানিতে ভেসে যায়। আতœীয় স্বজন ইঞ্জিন চালিত বোট নিয়ে খোঁজাখুঁজির পর গত বৃহস্পতিবার সকালে মংহ্লা পাড়া ঘাট থেকে শিশুটির লাশ উদ্ধার করে। অপরদিকে, ঈদের দিন বিকালে লামা আলীকদম সড়কের চিনারী বাজার এলাকায় মোটর সাইকেল চাপা পড়ে রিমা নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত রিমা চিনারী বাজার পাড়ার মোঃ ইয়াসিনের মেয়ে বলে জানা গেছে। ঘটনার দিন দ্রুত বেগে আলীকদমগামী একটি নাম্বার বিহীন মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Post a Comment

0 Comments