Advertisement

নাইক্ষ্যংছড়ি সীমান্ত বিওপিতে সর্তক অবস্থানে বিজিবি

উলফা নেতা পরেশ বড়–য়া মিয়ানমারে গুলিবিদ্ধ হওয়ার খবরে
মো.আবুল বশর নয়ন:
ভারতের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা)’র সামরিক প্রধান পরেশ বড়–য়া মিয়ানমারে গুলিবিদ্ধ হওয়ার খবরে বাংলাদেশ সীমান্ত এলাকায় অতিরিক্ত সর্তক অবস্থানে রয়েছে বিজিবি। জানা গেছে, পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ ১৫ ব্যাটালিয়ানের অধিনস্থ দোছড়ি, আশারতলী ও আলীকদম সীমান্ত এলাকার বিওপি  আলাদা সর্তক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে উর্দ্ধ প্রশাসন। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১৫ বর্ডার গার্ড ব্যটালিয়ানের অপারেশন অফিসার ক্যাপ্টেন নাজমুল হক এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, শুনা যাচ্ছে পরেশ বড়–য়া মিয়ানমারে গুলিবিদ্ধ হয়েছে এ জন্য বিওপিগুলোতে এর্লাট থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় বিজিবি সার্বক্ষনিক টহল ও সীমান্ত পাহারায় সজাগ রয়েছে বলে তিনি জানান। আইনশৃংঙ্খলা বাহিনী ধারনা করছে পরেশ বড়–য়া মিয়ানমারের যেস্থানে গুলিবিদ্ধ হয়েছে তার বিপরীতে বাংলাদেশের সীমান্ত রয়েছে দোছড়ি ও আলীকদম উপজেলা। এ করনেই সীমান্ত এলাকায় অতিরিক্ত সর্তক অবস্থানে রয়েছে তারা। 
উল্লেখ্য, গতকাল সকাল থেকে পার্শ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে পরেশ বড়–য়া মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের জঙ্গলে গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচার করে। এতে করে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের বিপরীতে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি, আশারতলী, আলীকদমসহ বিভিন্ন বিওপিতে বিজিবি সর্তক অবস্থান পালন করে।

Post a Comment

0 Comments