মো.আবুল বশর নয়ন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোলাই মদ পাচার বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অপর একটি অভিযানে চোলাই মদ তৈরীর সরঞ্জাম ও মদ মওজুদ রাখার অভিযোগে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা সদরের জারুলিয়াছড়ি এলাকায় নাইক্ষ্যংছড়ি থানার এসআই কালাম, এস,আই শহিদ, এএসআই দিপঙ্কর এবং কানুর নেতৃত্বে পুলিশের একটি অভিযান দল প্রায় ৩০ লিটার চোলাই মদসহ মোহাম্মদ আলী নামে এক পাচারকারীকে আটক করে। উক্ত মদ পাচারকারীর সিকারোক্তি মতে বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম সোহেল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়ার খাউ মার্মা মদ তৈরীর সাথে জড়িত থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোহাম্মদ আবুল কালাম আজাদ এ প্রতিবেদক কে জানান, অবৈধ মদ পাচার বন্ধ ও আইন শৃঙ্খলা অবনতিকর সব ধরনের কর্মকান্ড দমনে থানা পুলিশ সর্বাত্তক তৎপর রয়েছে। আর এসব দমনে সচেতন এলাকাবাসীরও সহযোগিতা কামনা করেন তিনি।

0 Comments