হ্নীলা প্রতিনিধি ॥
টেকনাফের দমদমিয়া চেকপোস্টে যাত্রীবাহী গাড়ীতে তল্লাসী চালিয়ে ইয়াবাসহ ১ যুবককে আটক করেছে। আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ১৪ আগষ্ট বিকাল ২.৩০টায় দমদমিয়া চেকপোস্টে যাত্রীবাহী ষ্পেশাল সার্ভিসে (কক্সবাজার জ-১১-০০৯২)তল্লাসী চালিয়ে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকার অলি উল্লাহর পুত্র শামসুল আলমকে (২২) ৮শ ৯৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। আটককৃতকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।

0 Comments