Advertisement

দিন দুপুরে পিটিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজারের রশিদ নগরে প্রকাশ্যে দিন দুপুরে দু’ব্যক্তিকে পিটিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ৬ সেপ্টেম্বর বিকেলে বড় ধলিরছড়া ষ্টেশনে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ,মঙ্গলবার বিকেল ৩ টার দিকে রশিদ নগর বড় ধলিরছড়া গ্রামের বদিউর রহমানের পুত্র আবদুর রহিম ও তার সঙ্গী ফজলুল হক ধলির ছড়া ষ্টেশন থেকে দেড় লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ইত্যবসরে ২/৩ জন যুবক প্রকাশ্য ষ্টেশনের উপর তাদের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে। পরে তাদের কাছে থাকা দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আবদুর রহিমের সৌদি প্রবাসী ভাই উক্ত টাকা গুলো ভিসার জন্য ধলিরছড়ার এক ব্যক্তির কাছে পাঠিয়েছিল। ঘটনার পর পর রামু থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে আসেন। এ ব্যাপারে রামু থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে একই এলাকার জসিম,সুবেশ ও আকবর আহমদেকে অভিযুক্ত করা হয়েছে। অন্য একটি সূত্র জানায়, টাকা গুলো হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে এসেছিল।

Post a Comment

0 Comments