মহসীন শেখ, কক্সবাজার: পিতৃহীন যুবতী পাষন্ডদের বার বার কাকুতি-মিনতি করে স্বতীত্ব রক্ষা করার চেষ্টা করেছে। তার বাবা বেঁচে নেই। সামাজিক দুর্নাম ছাড়াও তাকে কলঙ্কিত না করার এবং ভবিষ্যত জীবনটা অন্ধকার করে না দেয়ার অনুরোধ জানায়। তারপরও মন গলেনি। লম্পটদের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘর থেকে তুলে নিয়ে ওই যুবতীকে পালাক্রমে ধর্ষণ করেছে ৩ নরপশু। এ ঘটনায় ধর্ষিতা লম্পটদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে টেকনাফ থানায়। রবিবার রাতে টেকনাফ পৌর এলাকা নাইট্যং পাড়ায় ঘটেছে এ ঘটনা।
ধর্ষিতা(১৯) বাদী হয়ে দায়েরকৃত এজাহারে সূত্রে জানা যায়, হত্যা, ধর্ষণ, ডাকাতি ও ইয়াবাসহ অসংখ্য মামলার আসামী একই এলাকার বখাটে সৈয়দ নুর, শাহজাহান ও ইয়াছিন প্রায় সময় তাকে কুপ্রস্তাব দিত। ঘটনার রাতে সকলে ঘুমিয়ে পড়লে বাড়ির বেড়া কেটে ভিতরে প্রবেশ করে বড়বোন ও ভগ্নিপতি মারধর ও বেঁেধ ফেলে রেখে ওই যুবতীকে জোর পুর্বক পাহাড়ে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সোমবার এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

0 Comments