মহসীন শেখ(১৩ সেপ্টেম্বর ১১): কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ময়ূরীর ঘোনা এলাকায় সামাজিক বনায়নের বাগান থেকে গাছ চুরি করতে গিয়ে বনকর্মীদের গুলিতে কবির আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। ওসময় বনমালী আনোয়ার হোসেন (৪৭) ও মোঃ ইউসূফ (২৮) আহত
হয়। মঙ্গলবার ভোর ৫টায় পানেরছড়া ঢালা এলাকায় এঘটনা ঘটে। নিহত কবির আহমদ রাজারকুল ইউনিয়নের চৌকিদার পাড়ার মৃত ছালেহ আহমদের পূত্র। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা একে নজিবুল ইসলাম ও কক্সবাজার বনবিভাগের সহকারী বন সংরক্ষক কাজল তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বনবিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া রেঞ্জের তুলাতলী বিটের আওতাধীন ২০০৪ সালের সামাজিক বনায়নের একাশিয়া বাগান থেকে ৮০-৯০ জনের একটি সংঘবদ্ধ কাঠচোরের দল গাছ কাটতে যায়। খবর পেয়ে বনবিভাগের লোকজন ও সামাজিক বনায়নের উপকারভোগীরা বাঁধা দিতে গেলে কাঠচোরেরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পাহাড়ে বন কর্মীরাও পাল্টা গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কবির আহমদ নিহত এবং তাঁর ভগ্নিপতি একই এলাকার মৃত মকতুল হোসেনের পুত্র মোঃ ইউসূফ গুলিবিদ্ধ হন। ওসময় কাঠ চোরদের দা’য়ের আঘাতে বনমালী আনোয়ার হোসেন আহত হন।
নিহত কবির আহমদের গর্ভবতী স্ত্রী সাজেদা বেগম জানান, ভোরে পাহাড়ে লাকড়ি খুঁজতে যাওয়ার কিছুক্ষণ পর গুলাগুলির শব্দ শুনি। সকাল আটটার দিকে আমার ভাসুর এবং দেবররা তার স্বামীর লাশ বাড়ি নিয়ে আসে। বনবিভাগ ১৯ রাউন্ড এবং কাঠ চোরেরা ৬ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে জানা গেছে।

0 Comments